অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৯:২১আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৯:৩০

অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দিনাজপুরের বিরলে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্সটিতে আগুন লাগিয়ে দেয়।

শনিবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরল উপজেলার চককাঞ্চন নতুনপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে লাবু (২৩) ও তেঘরা শাহাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রাব্বি (২৫)। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে মোটরসাইকেলে করে ধুকুরঝাড়ী বাজারে যাওয়ার সময় দিনাজপুরগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় লাবু ও রাব্বি নিহত হয়। পরে এলাকাবাসী রাস্তা অবরোধ করে। তারা অ্যাম্বুলেন্সটিকে আটক করে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

ওসি শেখ নাসিম হাবিব বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী