রবিবার থেকে শুরু হচ্ছে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি

হিলি প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ১৬:২০আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৬:৪০

পেঁয়াজ আট হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। আগামী ১৫ মার্চ (রবিবার) থেকে দেশে এসব পেঁয়াজ আসা শুরু হবে। ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেন হিলির পেঁয়াজ আমদানিকারকরা। এর মধ্যে ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলো।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, ২৬ ফেব্রুয়ারি ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ২ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে তারা। এরপর বন্দরের ১০/১২ জন আমদানিকারক ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট চেয়ে আবেদন করেন। এর আগেও অনেক বন্দরের আমদানিকারক আবেদন করেছিলেন। সম্প্রতি আগের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দেড়হাজার টনসহ বন্দরের ৫ জন আমদানিকারকের ৮ হাজার টনের মতো পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। তবে মার্চে  যারা আবেদন করেছিলেন তাদের কোনও অনুমোদন দেয়নি। আগামী ১৫ই মার্চ থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।

হিলির উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের রোগতত্ত্ববিধ মাহামুদুল হাসান মুসা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আমদানিকারকরা অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন। তাদের অনুমতি দেওয়া হয়েছে কিনা বা দেওয়া হবে কিনা এখন পর্যন্ত তার কাছে এমন কোনও তথ্য নেই। তবে কোনও আমদানিকারক অনুমতি পেলে বা তারা যদি পেঁয়াজ আমদানি করেন তাহলে আমরা পরীক্ষা- নীরিক্ষা করার পর সেসব পণ্য ছাড় দেওয়া হবে। অনুমতি ঠিক থাকলে পণ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী