সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ২৩:০০আপডেট : ১৪ মার্চ ২০২০, ০০:০৯

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সাতকড়াইবাড়ী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ইসমাইল হোসেন কালু (৩২) দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধীন দাঁতভাঙা কোম্পানি কমান্ডার সুবেদার উমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্ত সূত্র জানায়, শুক্রবার রাতে ইসমাইলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পথে ভারত থেকে আসা গরু আনতে যায়। এ সময় ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে গরু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ইসমাইল ধরা পড়েন।

এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে সুবেদার উমর ফারুক আটক বাংলাদেশির নাম ছাড়া আরও কিছু জানাতে অস্বীকৃতি জানান। বিজিবি ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

এ নিয়ে গত এক সপ্তাহে তিনজনকে ধরে  নিয়ে গেলো বিএসএফ। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ