নীলফামারীতে করোনা সন্দেহে যুবক আইসোলেশনে

নীলফামারী প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ২৩:২৪আপডেট : ২৪ মার্চ ২০২০, ২৩:৩২




করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে (২৭) রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই রোগী শ্বাসকষ্ট, সর্দি ও জ্বর নিয়ে সৈয়দপুর হাসপাতালে আসলে তাকে রংপুরে পাঠানো হয়। সেখানে তাকে করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালের ভর্তি যুবক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী মহল্লার বাসিন্দা। তিনি ঢাকার একটি হাসপাতালে এক রোগীর সঙ্গে অবস্থান করেছিলেন বলে জানা গেছে।
রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বলেন, ‘ওই রোগীর জ্বর ও কাশি ছিল। সেই সঙ্গে তার সামান্য শ্বাসকষ্টও রয়েছে। তিনি করোনায় আক্রান্ত কিনা সেটি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে তাকে করোনা ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের প্রতিনিধি দল আগামীকাল বুধবার (২৫ মার্চ) রক্তসহ বিভিন্ন নমুনা ঢাকায় পরীক্ষা করে প্রতিবেদন দিবে। তখনই জানা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।’

এদিকে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সরেজমিনে তদন্ত করে ওই যুবকের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে নিয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান