জলঢাকায় হোম কোয়ারেন্টিন না মানায় ৪ জনের জরিমানা

নীলফামারী প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৯:৩৩আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৯:৩৩

নীলফামারী হোম কোয়ারেন্টিন না মানায় নীলফামারীর জলঢাকায় ভারত ফেরত চার ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তাদের এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

এদের মধ্যে জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার উত্তম কুমারকে ৮ হাজার, দ্বীপবাবু সস্ত্রীককে ৬ হাজার ও ফুলচাঁদকে ৩ হাজার টাকা জরিমানা করা করা হয়। সেইসঙ্গে তাদের আগামী ২৮ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিদেশ থেকে

দেশে ফিরে এই চারজন বাড়ির বাইরে ঘোরাফেরা করছে।  তাই তাদের জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান, মো. রেজওয়ানুল কবীর উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ভারত ফেরত এই চার ব্যক্তি সম্প্রতি দেশে আসেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলে স্বাস্থ্য বিভাগ। ২৭ মার্চ তাদের কোয়ারেন্টিন সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ১৩তম দিনে তারা কোয়ারেন্টিনে না থেকে যেখানে সেখানে ঘোরাফেরা করলে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। পরে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 

ওসি জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় এই জরিমান করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের