জ্বর-সর্দি নিয়ে কুমিল্লা থেকে বিরামপুরের বাড়িতে গিয়ে মৃত্যু

হিলি প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১০:৩৫আপডেট : ৩০ মার্চ ২০২০, ১১:৪২

দিনাজপুর কুমিল্লা থেকে জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামের বাড়িতে গিয়ে মারা গেছেন ফরহাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি। তিনি ১০-১২ দিন জ্বর, সর্দিতে আক্রান্ত ছিলেন। সোমবার (৩০ মার্চ) ভোরে তিনি মারা যান। এরপর ওই বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ফরহাদ হোসেন কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি কুমিল্লায় যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক সম্প্রতি সৌদি থেকে দেশে ফিরেছেন। ওই বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১০-১২ দিন আগে ফরহাদ জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন। এছাড়া তিনি জন্ডিসেও আক্রান্ত ছিলেন। ফরহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে বাড়িতে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন। সোমবার ভোরে তিনি মারা যান। ফরহাদ মারা যাওয়ার পর ওই পাড়ায় যাতে কোনও লোক ঢুকতে বা বের হতে না পারে, সেজন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

/আইএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের