নীলফামারীতে করোনা আক্রান্ত সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ

নীলফামারী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৭:৪৭আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:৪৯

নীলফামারী

নীলফামারীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত ১৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারীর সিভিল সার্জন রণজিৎ কুমার বর্ম্মন বলেন,  রংপুর মেডিক্যালে মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে এই নমুনা পরীক্ষা করা হবে।

৬টি টিম গত ২ এপ্রিল থেকে নীলফামারী জেলার ৬ উপজেলায় কাজ করছে। গত ২৪ ঘণ্টায় প্রতিটি উপজেলায় করোনা সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছে আরও ১জন। এ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন মোট ৫১ জন। এছাড়াও ইতোমধ্যেই হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ২৯৪ জন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে শনাক্ত হয়নি। তবে আশা করছি এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগী নেই।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের