জ্বর-শ্বাসকষ্টে দুই নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

রংপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৪:০৪আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৪:০৭

রংপুর রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুরে দুই নারী মারা গেছেন। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানিয়েছেন,  দু’জনেই অসুস্থ ছিলেন। তবে তাদের অসুস্থতার বিষয়টি সন্দেজনক হওয়ায় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর জানা যাবে তারা করোনা আক্রান্দ ছিলেন কিনা।

হারাগাছ মেট্রোপলিটান থানার ওসি রেজাউল করিম জানান, কাউনিয়ার হারাগাছ খানসামা হাট গ্রামের মিনা রানী সুইপার শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে হারাগাছ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। সকালে তিনি মারা যান।

স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ডা. শামসুজ্জোহা বলেন, মিনা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর পর মিনার স্বজনদের আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, মিঠাপুকুরের ভাংনি ইউনিয়নের কামালপুর গ্রামের এক নারী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মঙ্গলবার টাঙ্গাইলের হাসপাতালে মারা গেছেন। এরপর নমুনা সংগ্রহের জন্য অ্যাম্বুলেন্সে করে লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নুমনা নেওয়ার পর মরদেহটি ফের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। লাশ নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সের চালক ও এই নারীর স্বজনরা গা ঢাকা দিয়েছেন। বর্তমানে অ্যাম্বুলেন্সের মধ্যেই লাশটি পড়ে আছে।

হাসপাতালের টিএইচও ডা. আব্দুল হাকিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রংপুরের সিভিল সার্জন জানান, দু’টি মৃত দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পুরো বিষয়টির নিশ্চিত হওয়া যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী