হাসপাতাল থেকে পালানো সেই যুবক করোনা আক্রান্ত নন

হিলি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১৭:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৭:৫১

পাবনা জেনারেল হাসপাতাল পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে আসা দিনাজপুরের হিলির মোস্তাক আল মামুন (২৫) করোনাভাইরাসে আক্রান্ত নন। রবিবার (১২ এপ্রিল) সকালে জানা গেছে, হাসপাতালে থাকাকালীন তার শরীর থেকে গৃহীত নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে আইইডিসিআর জানিয়েছে।

জানা যায়, মোস্তাক আল মামুন হিলির খট্টামাধবপাড়া গ্রামের আনিছুর রহমানে ছেলে। তিনি গত ৫ এপ্রিল পাবনাতে তার শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন। ওই সময় স্বজনরা তার জ্বর, সর্দির লক্ষণ দেখে পুলিশকে খবর দেন। পরে করোনা আক্রান্ত সন্দেহে তাকে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে সেখান থেকে পালিয়ে আসেন মামুন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, পাবনা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে আসার পর মামুন ও তার পরিবারের সদস্যদের নিজ বাড়িতেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তবে পাবনা হাসপাতালে থাকাকালীন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছিল, আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার সেই  রিপোর্ট এসেছে। তাতে ওই যুবকের শরীরে করোনা ভাইরাস নেই বলে জানানো হয়েছে। তবে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী