ইয়াবাসহ গ্রেফতারের পর কাশির ‘অভিনয়’, নেওয়া হলো আইসোলেশনে

হিলি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৮:০১আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৮:২৪

ইয়াবাসহ গ্রেফতারের পর কাশির ‘অভিনয়’, নেওয়া হলো আইসোলেশনে দিনাজপুরের বিরামপুরে ইয়াবাসহ শাপলা বেগম (২৮) নামের এক নারীকে আটক করে পুলিশে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাউদপুর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওই নারীকে থানায় নেওয়া পর কাশি ও গলাব্যথার কথা জানালে চিকিৎসকের মাধ্যমে তাকে আইসোলেশনে পাঠানো হয়। তবে বিজিবি বলছে ওই নারীকে থানায় দেওয়ার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। এমন কী তার গায়ে জ্বরও ছিল না।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে জানান, শাপলা চিকিৎসকের কাছে গলাব্যথার কথা উল্লেখ করে কাশি দিতে থাকে। তবে শাপলা বেগমের শরীরে জ্বর বা করোনার অন্য কোনও উপসর্গ ছিল না। শাপলা বেগমকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানান, জামিনে সুবিধা পেতে ওই নারী গলাব্যথার কথা উল্লেখ করে ইচ্ছাকৃতভাবে কাশি শুরু করেন।

বিরামপুরের দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, শাপলা বেগমকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৫টি ইয়াবাসহ কাটলা সীমান্তে আটক করা হয়। ঘটনায় দাউদপুর ক্যাম্পের নায়েক খোরশেদ আলম বাদী হয়ে মামলা করে শাপলাকে বিরামপুর থানায় পাঠায়।

বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, থানায় ওই নারী জ্বর ও গলা ব্যথার কথা উল্লেখ করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শাপলা বেগম বগুড়া জেলার গাবতলী উপজেলার সুলতাপুর গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী। সে বগুড়ার একতা ক্লিনিকের আয়া হিসেবে কর্মরত আছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের