অসুস্থ সেই মানুষটিকে সেবা দিয়ে সুস্থ করলো পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১৩:১১আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৩:১৩

পুলিশের সেবায় সুস্থ মনসুর আলী করোনায় আক্রান্ত ভেবে কেউ লোকটির কাছে যায়নি। কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। আবার কেউ দেখে চলে যাচ্ছিল। দীর্ঘসময় ধরে মাঠে পড়ে থাকা অচেনা মানুষটিকে সরিয়ে দিতে লাঠি নিয়ে তাড়াও করেছিলেন স্থানীয়রা। বিষয়টি দেখে স্থানীয় এক ব্যক্তি থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছুটে আসেন পঞ্চগড় থানা পুলিশ। পরে পুলিশ সেই লোকটিকে নিয়ে সেবা দিয়ে সুস্থ করেন। পরে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তার ভাইয়ের হাতে তাকে তুলে দিয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুর আলী দাঁতের চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড়ে আসেন। তার ডায়াবেটিসও আছে। চোখেও কম দেখেন। ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়লে পঞ্চগড় জেলা শহরের মিঠাপুকুর এলাকার একটি মাঠে পড়ে যান। সেখানে দীর্ঘক্ষণ তিনি পড়ে ছিলেন। করোনা আক্রান্ত ভেবে ভয়ে স্থানীয়রা তার কাছে যাননি। এক পর্যায়ে অচেনা ওই ব্যক্তিকে তাড়াতে লাঠি নিয়ে উদ্যত হন স্থানীয়রা। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ছুটে আসেন পঞ্চগড় থানা পুলিশের উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিকী ও কনস্টেবল মোজাম্মেল। তারা দু’জনে তাকে সেখান থেকে উদ্ধার করে সেবা করেন। কিছুক্ষণ পর তিনি কিছুটা স্বাভাবিক হলে তার কাছ থেকে বাড়ির মোবাইল নম্বর নিয়ে ফোন করেন এবং পরিবারের লোকজনকে ঘটনাস্থলে আসতে বলেন। পরিবারের লোকজন না আসা পর্যন্ত ওই দুই পুলিশ সদস্য ঘটনাস্থলেই ছিলেন। শুক্রবার রাতে মনসুর আলীর ছোট ভাই ইউপি সদস্য ঘটনাস্থলে আসলে পুলিশ তার হাতে তাকে তুলে দেন। 

মনসুর আলীর ছোট ভাই মির্জাপুর ইউনিয়নের ইউপি সদস্য তোজ্জাকারুল পুলিশের আচরণে এবং সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ জানান।  

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিকী জানান, সেবাই আমাদের ধর্ম। বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য। মানবিক এই কার্যক্রম পুলিশের নিয়মিত কাজের অংশ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী