বেপরোয়া গতির ট্রাকচাপায় নিহত ৩

রংপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০৮:৫০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১০:৫৯

সড়ক দুর্ঘটনা রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রবিবার সকাল ৭টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুতগতিতে দিনাজপুরের দিকে যাওয়ার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সোয়েব জানিয়েছেন। রংপুর সদর থানার ওসি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন