লকডাউন ভেঙে ব্যবসার খবর প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৬:৩৬আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:৩৬

সাংবাদিক সুজন মোহন্ত প্রশাসন ঘোষিত লকডাউন উপেক্ষা করে দোকানের অর্ধেক ঝাঁপ খুলে ব্যবসা পরিচালনার খবর প্রকাশ করায় একটি অনলাইন নিউজ পোর্টালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম সদরের সাদ্দির মোড়ে হামলার এ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ওই সাংবাদিককে প্রাণ নাশেরও হুমকি দেন বলে সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করেন সাংবাদিক সুজন মোহন্ত। 

অভিযোগে তিনি বলেন, 'রবিবার (২৬ এপ্রিল) বার্তা বাজার পত্রিকায় 'অর্ধেক ঝাঁপ ফেলে কুড়িগ্রামে চলছে দোকানদারি'—এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার। প্রতিবেদনে আমি কুড়িগ্রাম শহরের দোকান খোলা রাখার সার্বিক পরিস্থিতি তুলে ধরি। এরই জের ধরে সন্ধ্যা ৭টার দিকে সাদ্দির মোড় এলাকার দোকানদার মানিকের নেতৃত্বে কিছু লোক এসে আমাকে হুমকি দিয়ে যান। এরপর রাত ৮টার দিকে একই এলাকার আরেক দোকানদার মামুন তার ভাই ও বাবাসহ কিছু লোক নিয়ে এসে আমাকে 'কথা আছে' বলে ডেকে নিয়ে যান। আমাকে দোকানের সামনে নেওয়ার পর হামলা ও গালিগালাজ করা হয়। পরে পরিবারের লোকজন এসে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।' 

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব বলেন, 'সংবাদ প্রকাশের জেরে তরুণ সংবাদকর্মী সুজন মোহন্তের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক।'

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহফুজার রহমান বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। এখন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম