কুড়িগ্রামে একই প‌রিবারের তিন জনসহ করোনা আক্রান্ত আরও ৭

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০১ মে ২০২০, ২৩:০৪আপডেট : ০১ মে ২০২০, ২৩:৩৫

করোনাভাইরাস একই প‌রিবারের তিন সদস‌্যসহ কু‌ড়িগ্রা‌মে নতুন ক‌রে সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছেন। শুক্রবার (১ মে) সি‌ভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত করেছেন। এটি‌ জেলায় এক‌দি‌নে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড ব‌লে জানায় স্বাস্থ‌্য বিভাগ।

স্বাস্থ‌্য বিভাগ জানায়, শুক্রবার (১ মে) মোট ৭২টি‌ নমুনার ফল পাওয়া গেছে। এরম‌ধ্যে রাজারহাট উপজেলার সদর ইউ‌নিয়নের একই পরিবা‌রের তিন জনসহ মোট সাত জন ক‌রোনা রোগী শনাক্ত হন। আক্রান্ত অপর ব‌্যক্তি‌দের ম‌ধ্যে কুড়িগ্রাম সদর উপ‌জেলায় দুই জন নারীসহ উ‌লিপুর ও চিলমারী উপজেলায় একজন ক‌রে র‌য়ে‌ছেন।

রাজারহাট উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুর রহমান সরদার জানান, গত ২৬ এপিল উপ‌জেলার সদর ইউ‌নিয়নের ৩ নং ওয়া‌র্ডের মাদাই গ্রা‌মে কেরানীগঞ্জ ফেরত একই প‌রিবারের তিন জন ক‌রোনা প‌জি‌টিভ শনাক্ত হন। প‌রে ওই প‌রিবা‌রের অন‌্য সদস‌্যদের নমুনা সংগ্রহ ক‌রে স্বাস্থ‌্য বিভাগ। সংগৃহীত নমুনার ম‌ধ্যে ওই পরিবা‌রের নয় বছ‌রের এক শিশুসহ তিন জন ক‌রোনা প‌জি‌টিভ শনাক্ত হয়ে‌ছেন। ত‌বে আক্রান্তরা কোনও উপসর্গ ছাড়াই এখনও ভা‌লো আ‌ছেন ব‌লে জানান ডা.শাহীনুর। এ নি‌য়ে ওই প‌রিবা‌রের মোট ছয় সদস‌্য ক‌রোনায় আক্রান্ত হ‌লেন ব‌লেও জানান তি‌নি।

এ‌দি‌কে কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার ভোগডাঙা ইউ‌নিয়‌নের উত্তর কুমরপুর গ্রা‌মে এবং ঘোগাদহ ইউ‌নিয়‌নে মরাটারী গ্রা‌মে দুই নারীর ক‌রোনার রিপোর্ট প‌জি‌টিভ এসেছে। তারা দুজনই গাজীপুর থে‌কে এ‌সে‌ছেন। সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

এছাড়াও জেলার উ‌লিপুর উপ‌জেলার হা‌তিয়া ইউ‌নিয়‌নে নারায়ণগঞ্জ ফেরত এক ব‌্যক্তি এবং চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের মাচাবান্দা পূর্ব নামারচ‌রের এক ব‌্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে। চিলমারীর ওই ব‌্যক্তি তার নারায়ণগঞ্জ ফেরত ভাই‌য়ের মাধ‌্যমে সংক্রমিত হ‌য়ে‌ছেন ব‌লে জানায় স্বাস্থ‌্য বিভাগ। এর আ‌গে গত ২৪ এ‌প্রিল তার ভাইয়ের ক‌রোনা প‌জি‌টিভ শনাক্ত হয়।

উ‌ল্লেখ‌্য, এ নি‌য়ে জেলায় মোট ১৮ জন ক‌রোনা আক্রান্ত হ‌লেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি