বকেয়া পরিশোধের দাবিতে চিনিকল শ্রমিকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ মে ২০২০, ২১:২০আপডেট : ১০ মে ২০২০, ২১:২৭

বকেয়া পরিশোধের দাবিতে চিনিকল শ্রমিকদের মানববন্ধন ঠাকুরগাঁও সুগার মিলে কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে সুগার মিল চত্বরে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই মানববন্ধন করে।

এই সময় তারা বলেন, বকেয়া তিন মাসের বেতন, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন ভাতা এবং আখ চাষিদের বকেয়া পাওনা টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। এছাড়া চিনিকলে কর্মরত অসহায় শ্রমিক ও দৈনিক হাজিরা শ্রমিকদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে নামবে শ্রমিকরা।

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী, সাংগঠনিক সম্পাদক মো. খালেকুজ্জামান রেজা। এই সময় মিলের কর্মচারীন ও শ্রমিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত শ্রমিকরা পেনশন ভাতা ও তিন মাসের বেতন বন্ধ থাকায় তারা মানববন্ধন করেছে। এছাড়াও অবসরপ্রাপ্তদের প্রায় ২ কোটি টাকা বকেয়া রয়েছে। তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের জন্য চেষ্টা চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী