করোনায় মৃত্যু হওয়া প্রথম চিকিৎসকের নামে দিনাজপুরে বিদ্যালয় ভবন

দিনাজপুর প্রতিনিধি
১৬ মে ২০২০, ১৫:৪০আপডেট : ১৬ মে ২০২০, ১৫:৪৮

করোনায় মৃত্যু হওয়া প্রথম চিকিৎসকের নামে দিনাজপুরে বিদ্যালয় ভবন

দেশে করোনায় মৃত্যু হওয়া সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈন উদ্দিনের স্মরণে দিনাজপুরে একটি স্কুল ভবনের নামকরণ করা হয়েছে। ফুলবাড়ীরর মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণ করা হয়েছে ‘করোনা যোদ্ধা শহীদ ডা. মঈন উদ্দিন ভবন’।

শনিবার (১৬ মে) দুপুর ১২টায় ঢাকা থেকে মোবাইলে অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার নবনির্মিত এই দুই তলা ভবনের নামকরণ ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পিইভিপি ফোর প্রকল্পের আওতায় ৫৯ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়।

শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভূঈয়া প্রমুখ।

মুশফিকুর রহমান বাবুল বলেন, ‘মহামারী করোনায় মৃত্যুবরণ করা গরীবের চিকিৎসক ড. মঈন উদ্দিন আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে একটি উজ্জ্বল নক্ষত্র। তাই তার স্মৃতি ধরে রাখতে বিদ্যালয়ের নতুন ভবনের নামকরণ করা হয়েছে।’

এই সময় উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী সরকার ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের