অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিলেন সেনা সদস্যরা

নীলফামারী প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৬:০২আপডেট : ২৩ মে ২০২০, ১৬:০৯

সেনা সদস্যরা ঘর নির্মাণ করছেন নীলফামারীতে ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে পড়া এক অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (২২ মে) দুপুরে জেলার ডোমার উপজেলার কেতকিবাড়ী গ্রামের বৃদ্ধা মরিয়ম বেগমের (৭০) ঘর নির্মাণ করে দেন তারা।

মরিয়ম বেগম বলেন, 'ঝড়ে আমার ঘর ভেঙে যায়। আমার তো স্বামী-সন্তান কেউ নেই। ঘর ঠিক করার জন্যে চেয়ারম্যানের কাছে কান্নাকাটি করেছি। পরে সেনাবাহিনীর ছেলেরা নতুন ঘর বানিয়ে দিয়েছে।'

কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক দিপু বলেন, 'ঘূর্ণিঝড়ে বৃদ্ধা মরিয়ম বেগমের ঘর ভেঙে যাওয়ার খবর আমি সেনাবাহিনীকে জানাই। পরে তারা এসে নতুন টিন, বাঁশ কিনে একটি ঘর তৈরি করে দিয়ে যায়।’

তিনি আরও জানান, ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে মরিয়ম বেগম একটি ঘরে একা বাস করে আসছেন।

খোলাহাটি সেনানিবাসের ক্যাপ্টেন তানজিম রহমান বলেন, ‘দেশের সব দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে। করোনা মোকাবিলায় আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে মানুষকে সচেতন করছি। অসহায়দের মাঝে খাদ্য ও চিকিৎসা দিয়ে আসছি। কোথায় কী সমস্যা হচ্ছে, তা জানতে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের