ঈদ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফ’র

হিলি প্রতিনিধি
২৫ মে ২০২০, ১৫:৩৫আপডেট : ২৫ মে ২০২০, ১৭:৫০

মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ফকিরপাড়াস্থ বটতলি এলাকায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিএসএফের আপতৈর ক্যাম্প কমান্ডার এসআই তির্কে শিংসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়
বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আজ পবিত্র ঈদ। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারাও আমাদের দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে কর্তব্যরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে এ লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে থাকি। এ ধরনের রেওয়াজ এই সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী