বৌভাত থে‌কে ফেরার প‌থে নৌকাডু‌বি, ক‌নের বাবাসহ নি‌খোঁজ ৪

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৮ মে ২০২০, ০২:৩৮আপডেট : ২৮ মে ২০২০, ০২:৪২

বৌভাত থে‌কে ফেরার প‌থে নৌকাডু‌বি, ক‌নের বাবাসহ নি‌খোঁজ ৪ বৌভা‌তের অনুষ্ঠান শেষে ফেরার প‌থে ধরলা নদী‌তে নৌকাডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এতে কনের বাবা ও এক নারীসহ চারজন নি‌খোঁজ রয়ে‌ছেন। বুধবার (২৭ মে) বিকা‌লে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার বেগমগঞ্জ ইউনিয়নের সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে এ ঘটনা ঘ‌টে। উলিপুর থানার ওসি মোয়া‌জ্জেম হো‌সেন এবং বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চেয়ারম‌্যান আবু তা‌লেব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
নি‌খোঁজ ব্যক্তিরা হ‌লেন ক‌নের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম, নুর ইসলাম (৫২) ও কামরুজ্জামান। তারা সবাই উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়‌নের যমুনা রায়পাড়ার বা‌সিন্দা। মঙ্গলবার নি‌খোঁজ নূর ইসলামের মে‌য়ের বি‌য়ে হয়।
চেয়ারম‌্যান আবু তা‌লেব জানান, কলাকাটারচর নামক স্থা‌নে এক‌টি বি‌য়ের বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি ইঞ্জিনচা‌লিত নৌকায় ক‌নেপ‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘাঁটে ফির‌ছি‌লেন। প‌থিম‌ধ্যে সাত‌ভিটা নামক স্থা‌নে ঝড়বৃষ্টির কব‌লে প‌ড়ে নৌকাটি ডু‌বে যায়। এসময় অনেকে সাঁত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও ক‌নের বাবা নূর ইসলামসহ চারজন নি‌খোঁজ হন। খবর পে‌য়ে উলিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পা‌রেন‌নি। ত‌বে বৃহস্প‌তিবার সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল এসে উদ্ধার কাজ শুরু কর‌বে ব‌লে জানান চেয়ারম‌্যান।
উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, স্থানীয়ভা‌বে উদ্ধার অভিযান চালা‌লেও বুধবার রাত পর্যন্ত চারজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। ডুবু‌রি দল‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে। আগামীকাল (বৃহস্প‌তিবার) সকা‌লে তারা উদ্ধার অভিযা‌নে অংশ নে‌বেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী