সৈয়দপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৯:৪৪আপডেট : ৩১ মে ২০২০, ১৯:৪৭

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার (৩১ মে) বেলা ৩টায় শহরের নয়াটোলা মহল্লার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। জানা যায়, ঈদের আগে সে জরুরি কাজে ঢাকা গিয়েছিল। ঢাকা থেকে ফিরে অসুস্থ হলেও বিষয়টি চেপে রাখে। এরপর জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বেড়ে যায়।
খবর পেয়ে, উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার (২৮ মে) তার নমুনা সংগ্রহ করে। রবিবার বিকাল পর্যন্ত সেই রিপোর্ট আসেনি।
সৈয়দপুরে করোনা উপসর্গে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার জানান, ওই যুবকের করোনা উপসর্গ ছিল বলে নমুনা নেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান, যেহেতু ওই যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তবুও দাফন কাফন প্রশাসনের উদ্যোগে সম্পন্ন করা হবে। তার পরিবার ও আশপাশের লোকজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের