নীলফামারীতে করোনা শনাক্ত রোগী চাকরি করছেন নারায়ণগঞ্জে

নীলফামারী প্রতিনিধি
৩১ মে ২০২০, ২০:১০আপডেট : ৩১ মে ২০২০, ২০:১৩

করোনাভাইরাস নীলফামারীর জলঢাকায় খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী গ্রামের এক করোনা শনাক্ত রোগীকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। গত শনিবার (৩০ মে) অ্যাম্বুলেন্সসহ তার বাড়িতে যান উপজেলার স্বাস্থ্যকর্মীরা। সেখানে গিয়ে জানা যায়, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে চাকরি করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই ব্যক্তি ঈদ করতে গত ১০ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৪ মে তার পরিবারের সবার নমুনা নেয় উপজেলা স্বাস্থ্যকর্মীরা। ঈদ শেষে একটি মাইক্রোবাস ভাড়া করে ওই ব্যক্তি তার স্ত্রীসহ নারায়ণগঞ্জ চলে যান। শনিবার (৩০ মে) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
এ ব্যাপারে মুঠোফোনে মনজুরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বর্তমানে আমি সুস্থ আছি। রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে চাকরি করছি।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা রোগীকে বাড়িতে না পেয়ে তার মোবাইলে কল দিয়ে কথা বলি। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি টেক্সটাইলে চাকরি করছেন। বিষয়টি আমরা নারায়ণগঞ্জের স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি। সেখানে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম