করোনা শনাক্ত হওয়ার একদিন পর আ. লীগ নেতার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ জুন ২০২০, ০৯:১০আপডেট : ০৩ জুন ২০২০, ০৯:১০

রওশন আলী

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ জেলা কমিটির অর্থ সম্পাদক ও চালকল মালিক সমিতির নেতা রওশন আলী (৬০) মারা গেছেন। এছাড়াও করোনায় আক্রান্ত  হয়েছেন তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রী। 

সোমবার (১ জুন) নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় রওশন আলীসহ তার পরিবারের চার জন করোনা আক্রান্ত। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে তার অবস্থার অবনতি হলে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সোমবার তার পরিবারের চার জনের করোনা শনাক্ত হয়। এরপর বাড়িতে থেকেই তাকে চিকিৎসা চলছিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো। আর আক্রান্তের সংখ্যা ১২২ জন। 
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার রাতেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
রওশন আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী ও জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম