দিনাজপুরে করোনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১০ জুন ২০২০, ১৬:২৮আপডেট : ১০ জুন ২০২০, ১৬:৩৬

করোনাভাইরাস করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত এনামুল হক (৪৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোরে দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাসা পঞ্চগড় জেলায়।

বীরগঞ্জ থানা পুলিশ জানায়, কনেস্টেবল এনামুল হক গতমাসে অসুস্থ বোধ করলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এ মাসের ২ তারিখে তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিন রাতেই তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন (৩ জুন) তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে কয়েকদিন থাকার পর অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার গভীর রাতে এনামুল হককে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ১০-১২ দিন আগে বীরগঞ্জ থানায় কর্মরত অবস্থায়  এনামুল হক অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় মঙ্গলবার মধ্যরাতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি করোনার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

ঢাকা থেকে তার মৃতদেহ নিয়ে এসে গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গইছপাড়া গ্রামে দাফন করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ