মোহাম্মদ নাসিম সম্পর্কে আপত্তিকর পোস্ট, শিক্ষক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৪ জুন ২০২০, ০৯:৫২ আপডেট : ১৪ জুন ২০২০, ১২:০৩

সিরাজুম মনিরা প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় ডিজিটাল আইনের মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরাকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি তদন্ত রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা তার ফেসবুক পেজে মোহাম্মদ নাসিমকে নিয়ে স্ট্যাটাস দেন। তার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে তাজহাট থানায় ডিজিটাল আইনে মামলা করেন। পরে রাত সোয়া ২টার দিকে ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করে।

এদিকে থানায় মামলা করা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়েছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া জানান, তিনি সন্ধ্যার পর থানায় আসেন মামলা করতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেকে বাঁচাতে মামলা করবেন বলে থানায় ফোন দেন। পরে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে মামলা করেন। অথচ আগে থেকে প্রস্তুতি নিলেও পুলিশ তার মামলা নেয়নি।

এ ব্যাপারে তাজহাট থানার ওসি তদন্ত রবিউল ইসলাম কোনও মন্তব্য করেননি। তবে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া অভিযোগটি আমলে নিয়ে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে উপাচার্যের মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
বিরোধী দল দমনে গণগ্রেফতার: রাজনৈতিক নিপীড়নের বৃত্তে ঘুরছে বাংলাদেশ
বিরোধী দল দমনে গণগ্রেফতার: রাজনৈতিক নিপীড়নের বৃত্তে ঘুরছে বাংলাদেশ
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ