শিল্পমন্ত্রী পরিচয়ে ডিআইজি-ডিসি-এসপির সঙ্গে প্রতারণা, গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি
২১ জুন ২০২০, ১৮:০৮আপডেট : ২১ জুন ২০২০, ১৮:৫৫

 নাসির উদ্দিন (মাঝে) কণ্ঠ পরিবর্তন করে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে রংপুর রেঞ্জের ডিআইজি ও বিভিন্ন জেলার ডিসি-এসপিকে ফোন করে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নাসির উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

এর আগে শনিবার (২০ জুন) রাতে গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ থেকে গ্রেফতার করে নাসিরকে। নাসির উদ্দিনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রামে। নাসির ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। নাসিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় প্রতারণাসহ ৬টি মামলা রয়েছে।

 নাসির উদ্দিন (ডানে) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তৌহিদল ইসলাম জানান, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে শিল্প মন্ত্রীর পরিচয় দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলা প্রশাসক (ডিস) এবং পুলিশ সুপারকে (এসপি) ফোন দিয়ে বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদবির করে আসছে। সম্প্রতি রংপুর রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এক পুলিশ সদস্যের বদলির বিষয়ে কথা বলে নাসির উদ্দিন। বিষয়টি সন্দেহ হলে নাসিরের ফোন নম্বর যাচাই এবং ট্র্যাকিং করা হয়। পরে ফোন নম্বর থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর নাসিরের প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও জানান, নাসির একজন পেশাদার প্রতারক। ভুয়া পরিচয়ের পাশাপাশি কণ্ঠ পরিবর্তন করে প্রতারণা চালিয়ে আসছিল। প্রতারণার ঘটনায় নাসিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় ছয়টি মামলা ছাড়াও অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহীনিসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির প্রতারণার কথা স্বীকার করেছে।

নাসিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নাসিরের প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না তাও খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী