পাঁচ বছর প্রেম করার পর বিয়ের কথা বলতেই ১৫ লাখ টাকা দাবি!

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জুন ২০২০, ০৯:২৯ আপডেট : ২৩ জুন ২০২০, ০৯:৩২

পুলিশ কনস্টেবল রিপন সিংহ

পাঁচ বছর ধরে পুলিশ কনস্টেবল রিপন সিংহের সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্কও করে সে। এরপর ওই ছাত্রী তাকে বিয়ের কথা বলতেই রিপন তার কাছে ১৫ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে কলেজছাত্রী দিনাজপুর পুলিশ সুপার বরাবরে ১৮ জুন লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নম্বর ধনতলা ইউনিয়ন পরিষদের বগাদিগীর (লাহিড়ী) রবীন্দ্রনাথ সিংহের ছেলে পুলিশ কনস্টেবল রিপন সিংহ। ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে ৫ বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালের ৩ নভেম্বর দিনাজপুর শহরের হোটেল হিমাচলে মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্ক করে। এরপর তাদের মধ্যে একাধিক দৈহিক সম্পর্ক হয়েছে। পরে মেয়েটি রিপনকে বিয়ের কথা বললে সে ১৫ লাখ টাকা দাবি করে। মেয়েটি এ নিয়ে তার বাবার সঙ্গে আলোচনা করে তাকে জানায়, এত টাকা দেওয়ার সার্মথ্য তার নেই। পরে মেয়েটির বাবা ৪ লাখ টাকা দিতে সম্মত হন। কিন্তু সে অন্যখানে ১৭ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করার চেষ্টা করছে বলে জানতে পারে ওই কলেজছাত্রী। উপায় না পেয়ে দিনাজপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।

কলেজছাত্রীর দেওয়া অভিযোগ
এ বিষয়ে জানতে রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দিনাজপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা মধুসুধন দত্ত বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন