করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালানো রোগীর মৃত্যু

হিলি প্রতিনিধি
২৭ জুন ২০২০, ১২:৪৭আপডেট : ২৭ জুন ২০২০, ১২:৪৭

দিনাজপুর করোনা উপসর্গ নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা না নিয়ে পালানোর তিন দিন পর দেলোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শুক্রবার (২৬ জুন) বিকালে বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবাসাগরপুর গ্রামে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। সে ওই গ্রামের দছিমুদ্দিনের ছেলে।

ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, তিন দিন আগে গায়ে জ্বর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিতে আসেন দেলোয়ার হোসেন। ওই দিন সে চিকিৎসা না নিয়েই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। পরে শুক্রবার বিকালে নিজ বাড়িতে মারা যান তিনি। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। রাতেই ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য দিনাজপুর  এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের নিয়ম আনুযায়ী, মৃত ব্যক্তির জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের