বৃষ্টিতে ভিজে কুড়িগ্রামের বানভাসিদের খাবার দিলো ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০১:৩৫আপডেট : ২০ জুলাই ২০২০, ০১:৩৫

বানভাসিদের মাঝে খাবার বিতরণ করছে ছাত্রলীগ কর্মীরা বানের জলে ভাসছে কুড়িগ্রামের চরাঞ্চলসহ নদ-নদী অববাহিকার ৫৬টি ইউনিয়ন। সরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা শুরু হলেও তা অপ্রতুল। এমন দুর্যোগ মুহূর্তে বৃষ্টিতে ভিজে বানভাসিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (১৯ জুলাই) দিনভর জেলার সদর উপজেলার বন্যা কবলিতদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

এতে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পরিচালিত ছাত্রলীগের কর্মীরা এমন দুর্যোগে ঘরে বসে থাকতে পারে না। জেলা জুড়ে দুর্গত মানুষের হাহাকার ও দুর্ভোগ চলছে। সরকারি ত্রাণ কার্যক্রমও অব্যাহত আছে। কিন্তু বন্যার কারণে শুকনো জায়গার অভাবে অনেকে রান্না করতে পারছে না। এজন্য আমরা রান্না করা খাবার নিয়ে এসেছি। বৈরী আবহাওয়া থাকলেও সদর উপজেলার যাত্রাপুর ও পাঁচগাছী  ইউনিয়নের ৫শ’বানভাসি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী আবিদ, মামুন, মাহফুজ ও অর্নবসহ জেলা ছাত্রলীগের কর্মীরা।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী