বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি চালু থাকবে

হিলি প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ১৮:৩১আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৮:৩২

বৃহস্পতিবার হিলি স্থলবন্দর চালুর সিদ্ধান্তের চিঠি কোরবানির ঈদ উপলক্ষ্যে বন্ধ ঘোষণা করা হলেও আটকে পড়া পণ্য দেশে প্রবেশ করাতে আমদানিকারকদের অনুরোধে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ৩০ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছিল হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ। তবে এখনও ভারতে অনেক আমদানিকারকের পেঁয়াজসহ অন্যান্য পণ্য আটকে থাকায় সেসব পণ্য দেশে আনতে ব্যাবসায়ীদের অনুরোধে বন্ধ একদিন কমানো হয়েছে। ফলে বৃহস্পতিবার বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চালু থাকবে। তবে ৩১ জুলাই (শুক্রবার) থেকে ৪ আগষ্ট (মঙ্গলবার) পর্যন্ত পাঁচদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ৫ আগষ্ট থেকে বন্দর দিয়ে যথারীতি আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। বুধবার (২৯ জুলাই) বিকেলে এক চিঠির মাধ্যমে ভারতীয় রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, হিলি কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি জানানো হয়েছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত শ্যানাল বলেন, ঈদ উপলক্ষ্যে সরকার কতৃক ঘোষিত ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা ইচ্ছে করলে বন্দর থেকে তাদের মালামাল খালাসও পারবেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে