পুলিশের এক লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৮:৪৪আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৮:৫৫

পুলিশের এক লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাঘোষিত কর্মসূচির আওতায় দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এক লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ লাইনসে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন পিপিএম (বার)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেড কোয়ার্টার) হাফিজুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুনসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধুর জন্যই আজকে বাংলাদেশ দুই পায়ে দাঁড়িয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। এই মহান নেতার পরিবারের প্রতিটি সদস্যের আত্মার মাগফিরাত কামনা করি।’

তিনি বলেন, 'দিনাজপুর জেলা পুলিশ যা কিছু করে মানুষের কল্যাণের জন্যই করে। আমাদের কার্যক্রমের দ্বারা দিনাজপুরবাসীর মান-মর্যাদা বৃদ্ধি হোক সেই কাজই আমরা করছি। দিনাজপুরবাসীর বিন্দু পরিমাণ মান-সম্মান হানি হবে সেই কাজ আমরা কখনও করবো না।'

পুলিশ সুপার আরও বলেন, 'আমরা মাদককে না বলি, অন্যায়কে না বলি, চাঁদাবাজি-সন্ত্রাসকে না বলি। সহকর্মীদেরে যারা এই মহতী উদ্যোগের আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই।' 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম