হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ২ টাকা কমেছে

হিলি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২০, ১৮:২২আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৮:২২

হিলি স্থলবন্দরে আসা পেঁয়াজ একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা। আগের দিন শুক্রবার (৭ আগস্ট) প্রতি কেজি পেঁয়াজ ১৯ থেকে ২০ টাকা দরে বিক্রি হলেও শনিবার (৮ আগস্ট) তা কমে ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কোরবানির ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে সড়ক ও রেলপথে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে। ঈদের আগে সর্বশেষ বৃহস্পতিবারও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়। যার কারণে ঈদের সময় দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের সরবরাহ ছিল। ফলে প্রতি বছর ঈদে পেঁয়াজের দাম বাড়লেও এবার উল্টোটা হয়েছে, দাম আরও কমেছে। এছাড়া ঈদের আগে আমদানিকৃত পেঁয়াজ এখনও মার্কেটে রয়েছে। ঈদের ছুটি শেষে বন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি হলেও দেশের বাজারে তেমন চাহিদা না থাকায় দাম কমতে শুরু করেছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম