খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২০, ১২:১৮আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১২:১৮

বিদ্যুৎস্পৃষ্ট দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রশিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সহজপুর এলাকায় সেচের লাইন ঠিক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে জমিতে বৈদ্যুতিক সেচের লাইন ঠিক করছিল আব্দুর রশিদ। এ সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. নুর ফারিয়া আইরিন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম