নিখোঁজের ১৫ ঘণ্টা পর কিশোরী-শিশুকে উদ্ধার

হিলি প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৪:০৬আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৪:০৬

হাকিমপুর থানা দিনাজপুরের হিলিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের ১৫ ঘণ্টা পর যুথি আকতার (১৪) নামের এক কিশোরী এবং মরিয়ম আকতার (৯) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় নবাবগঞ্জ থানার চড়ারহাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া শিশু মরিয়ম আকতার হিলির নওপাড়া গ্রামের মাহ আলমের মেয়ে। জুথি আকতার রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে এবং মাহ আলমের শ্যালিকা। মাহ আলমের বাড়িতেই থাকতো জুথি আকতার।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভাগনি মরিয়মকে সঙ্গে নিয়ে জুথি আকতার পাশের দোকানে যেতে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায়ও তারা দু’জন বাড়ি ফেরে না। অনেক খোঁজাখুঁজির পর রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহ আলম। পরে অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই রাতেই নবাবগঞ্জ থানাধীন চড়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম