ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিরাপত্তা জোরদার

হিলি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৯

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীনের সঙ্গে নিরাপত্তায় নিয়োজিতরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলী শেখকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর আহতের ঘটনায় নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনের নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে চার আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীন। তিনি  বাংলা ট্রিবিউনকে বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও তার বাসভবনের নিরাপত্তায় চার জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একজন পিসি, বাকি তিনজন আনসার সদস্য। তাদের মধ্যে দুই জনকে পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল ও ৪০ রাউন্ড গুলি দেওয়া হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তা দিবেন।

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় সারাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী