রংপুর সিটি করপোরেশনের ৮৮৯ কোটি টাকার বাজেট ঘোষণা

লিয়াকত আলী বাদল, রংপুর
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২

বাজেট সম্পর্কিত সংবাদ সম্মেলন রংপুর সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থ বছরের জন্য ৮৮৯ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন’সহ সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি মেয়র বলেন, রংপুর সিটি করপোরেশনকে আধুনিক দৃষ্টি নন্দন করপোরেশনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো সিটি করপোরেশন এলাকায় রাস্তাঘাট, ড্রেন’সহ অবকাঠামো সংস্কার কাজ চলছে। চলতি বছরেই নগরবাসীর কাছে উন্নয়নগুলো দৃশ্যমান হবে।

বাজেটে সিটি করপোরেশনের আয় দেখানো হয়েছে ৮৮ কোটি ৫১ লাখ ৪ হাজার ৫৪০ টাকা। অন্যদিকে জাইকা’সহ বিভিন্ন বিদেশি সংস্থা থেকে ৮০১ কোটি টাকা পাওয়া যাবে ধরে নিয়ে ৮৮৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে করোনা ও ডেঙ্গুর জন্য ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান মেয়র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরে সিটি মেয়র বলেন, যান্ত্রিক শাখায় দুর্নীতি, অনিয়ম হয়েছে জেনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, করপোরেশনের জ্বালানী সচিবের মাধ্যমেই দেওয়া হয়। কিন্তু দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা একজন শ্রমিকের করপোরেশনের সকল যানবাহনের জ্বালানী কিভাবে দেওয়া হয় তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, দুর্নীতি যে করবে সে আমার বাবা বা ভাই হলেও তাকে ছাড় দেবো না। তার নিজের বিরুদ্ধেও কোনও অনিয়মের খবর পেলে তা প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মেয়র।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ