অবিরাম বৃষ্টিতে ডুবে গেছে মহানগরী

রংপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০

অবিরাম বৃষ্টিতে ডুবে গেছে মহানগরী অবিরাম বৃষ্টিতে ডুবে গেছে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি শহরের অন্তত ২০টি এলাকায় এখন হাঁটু পানি। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ। বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাড়িতে পানি প্রবেশ করায় অনেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে বুধবার দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১২ দশমিক ৫ মিলিমিটার। সন্ধ্যার পর থেকে আবারও মুষলধারে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এভাবে অবিরাম বৃষ্টি চলতে থাকলে নগরীর অনেক এলাকা তলিয়ে যাবে।

সরেজমিনে রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর নিচু এলাকাসহ বিভিন্ন সড়ক দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে। নগরীর বাবু খাঁ ও কামারপাড়া এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে এবং আশে পাশের নিচু এলাকার শত শত বাড়িতে পানি প্রবেশ করেছে। ওই এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন জানান, অবিরাম বৃষ্টিতে বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।

একইভাবে নগরীর শালবন, মিস্ত্রিপাড়া, কামাল কাছনা মাহিগঞ্জ, কলাবাড়ি দর্শনা, মর্ডান মোড় সংলগ্ন বিভিন্ন মহল্লা, মুন্সিপাড়া, হনুমান তলা, মুলাটোল, মেডিক্যাল পাকার মাথা, জলকর, নিউ জুম্মাপাড়া, হনুমান তলা বস্তিসহ ২০টিরও বেশি এলাকা পানিতে প্লাবিত হয়েছে। ব্যাঘাত ঘটেছে যান চলাচলে।

রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু জানিয়েছেন, ঘাঘট নদী ও শ্যামা সুন্দরী খাল তলিয়ে যাওয়ায় এর তীরবর্তী এলাকায় শত শত বাড়িতে পানি প্রবেশ করেছে। বুধবার বিকাল ৫টার দিকে বৃষ্টি একটু কমে যাওয়ায় উঁচু এলাকার পানি সরে গেলেও নিচু এলাকার পানি সরে যেতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে: নেতানিয়াহু
গাজা চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে: নেতানিয়াহু
৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
ভারত থেকে আনা হচ্ছে কাঁচা মরিচ, কেজি কত করে পড়ছে?
ভারত থেকে আনা হচ্ছে কাঁচা মরিচ, কেজি কত করে পড়ছে?
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান