সরকারি প্রকল্পের কাজের সময় ভবন ধস, শ্রমিকসহ নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৯

সরকারি প্রকল্পের কাজের সময় ভবন ধস, শ্রমিকসহ নিহত ২ গাইবান্ধা সদর উপজেলার ডিবি রোডে সরকারি চার লেন প্রকল্পের রাস্তার পাশের স্থাপনা সরানোর কাজ করার সময় ভবন ধসের ঘটনা ঘটেছে। এই সময় এক শ্রমিক ও পথচারীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক আজাদ মিয়া (৩৭) সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। এছাড়া নিহত পথচারী আব্দুল ওয়াহেদের (৫০) বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার ডিবি রোডে সরকারি চার লেন প্রকল্পের রাস্তার পাশের স্থাপনা সরানোর কাজ করছিলেন কিছু শ্রমিক। এই সময় হঠাৎ করে ভবন ধসে পিলারের নিচে চাপা পড়ে শ্রমিক আজাদের মৃত্যু হয়। এছাড়া ভবনের পিলারের চাপায় পথচারী আব্দুল ওয়াহেদসহ তিন জন গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় আব্দুল ওয়াহেদের।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে আহত তিন জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ওয়াদেহের মৃত্যু হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের