বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে হিলিতে জনদুর্ভোগ

হিলি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০০

বৃষ্টির পানিতে ডুবে গেছে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুরের হিলিতে বৈরি আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে স্কুল, কলেজসহ বিভিন্ন নিম্মাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।
দুই দিন ধরে হিলিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজসহ ওই এলাকায় হাঁটুপানি জমে গেছে। একইভাবে চন্ডিপুরের কিছু এলাকার সড়কে পানি জমে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
কলেজ এলাকার বাসিন্দা লুৎফর রহমান বলেন, দুই দিন ধরে বৃষ্টিপাতের কারণে আমরা কলেজ এলাকার বাসিন্দারা চরম বিপদের মধ্যে আছি। সেই সঙ্গে ভারত থেকে আসা পানি বিপদ আরও বাড়িয়ে তুলছে। এখন বৃষ্টি দেখলেই ভয় লাগে যে, এবার জলাবদ্ধতার মধ্যে পড়তে হবে। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বাড়ির আশেপাশসহ সব কিছু পানিতে ডুবে যায়। গত দুদিন ধরে বৃষ্টি হওয়ায় বন্যার মতো অবস্থা তৈরি হয়েছে। কলেজ প্রাঙ্গনসহ আমাদের বাড়িঘরের আশেপাশে হাঁটু পানি জমে গেছে। বাড়িতে যাওয়ার কোনও উপায় নেই। পানি ভেঙে বাড়ি থেকে বের হতে বা বাড়িতে যেতে হচ্ছে। এতে করে খুব সমস্যার মধ্যে পড়ছি।
চন্ডিপুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে স্কুলের পেছনের চন্ডিপুর সড়কে হাঁটু পানি জমে গেছে। পায়ে হেঁটে চলাচল করার কোনও উপায় নেই, বের হলেই পানি। যার কারণে ভ্যান রিকশা নিয়ে চলাচল করতে হচ্ছে।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, পৌরসভার বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য বর্ষা মৌসুমের আগেই হিলির বিভিন্ন এলাকায় অবস্থিত ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলের জলাবদ্ধতা সৃষ্টির মূল কারণ হলো ভারত থেকে আসা পানি। জনগনের ভোগান্তি নিরসনকল্পে প্রকল্প দেওয়া রয়েছে। পাশ হলেই কাজ শুরু হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে