ঠাকুরগাঁও সুগার মিলকে আরও আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ২০:১১আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:১১

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনসহ অন্যরা চিনি শিল্পকে ইউরোপসহ উন্নত বিশ্বের মতো নতুন করে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ‘বন্ধ নয়, ঠাকুরগাঁও সুগারমিলকে আরও আধুনিকায়ন করা হবে। মিলটির সঙ্গে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। যেসব যন্ত্রপাতি পুরনো আছে সেগুলোকে পরিবর্তন করে কীভাবে মিলটিকে আরও অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এখানে যুগ যুগ ধরে যারা কাজ করছেন তারা তো থাকবেনই, উপরন্তু নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরে তিনি সুগারমিল কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।

মিলটির বিশাল সম্পদ পড়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে এক ইঞ্চি জমি পড়ে থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী আমরা মিলের প্রত্যেকটি সম্পদকে কাজে লাগাবো। শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা, আখচাষিসহ মিল-সংশ্লিষ্ট সবার সারা বছরের আয়ের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সুগার বিট উৎপাদন ও অধিক রস সংগ্রহসহ পুরো প্রতিষ্ঠানকে লাভজনক করা হবে। যাতে করে শুধু তিন মাস নয়, সারা বছর মিল চালু থাকে।’

এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান সনৎ কুমার সাহা, করপোরেশন সচিব আব্দুল ওহাব, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এম শাখাওয়াৎ হোসেনসহ সুগার করপোরেশন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ