‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১৮:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৮:৩৪

শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত রাজপথ সারা দেশে ধর্ষণ, নীপিড়ন, নির্যাতনের প্রতিবাদে কেঁপে উঠেছে ঠাকুরগাঁও শহরের রাজপথ। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের জায়গা নাই’, ‘দাবি মোদের একটাই ধর্ষকদের ফাঁসি চাই’-এমন নানা স্লোগানে বুধবার (৭ অক্টোবর) দুপুরে শহরের চৌরাস্তায় বিক্ষোভ র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভকারীরা শহর চৌরাস্তায় অবস্থান নেন এবং সেখানে সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা বলেন, সারা দেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে। এর প্রতীকার কোথায়? বিচারহীনতা ধর্ষক ও খুনীদের আরও বেপরোয়া করে তুলছে। ঘরে-বাইরে, কর্মস্থলে, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবহনে, কোথাও নারীরা নিরাপদ নয়।

বক্তারা আরও বলেন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বন্ধ করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নারী স্বাধীনতা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। উপযুক্ত শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের