ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১৯:২৬আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৯:২৮

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশাজীবীর মানুষ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। বুধবার (৭ অক্টোবর) পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রিন ভয়েস ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, গ্রিন ভয়েস পঞ্চগড়ের সমন্বয়ক মাহামুদুল হাসান মুন, শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, আহসান হাবীব সরকার ও সংস্কৃতি কর্মী আশা ইসলাম বক্তব্য রাখেন।

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের