নারী ও শিশু নিপীড়‌নের বিরু‌দ্ধে রু‌খে দাঁড়াও বাংলা‌দেশ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১০ অক্টোবর ২০২০, ২১:১৫আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:১৫

মানববন্ধন ও অবস্থান কর্মসূ‌চিতে বি‌ভিন্ন সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন সারা দে‌শে নারী ও শিশু ধর্ষণসহ নিপীড়‌নের বিরু‌দ্ধে দেশবাসী‌কে ঐক‌্যবদ্ধভা‌বে রু‌খে দাঁড়া‌নোর আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে কু‌ড়িগ্রা‌মের বি‌ভিন্ন সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন। শ‌নিবার (১০ অক্টোবর) বিকা‌লে জেলা শহ‌রের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় এ  মানববন্ধন ও কর্মসূ‌চি অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জোট, প্রচ্ছদ, সাম্প্রতিক, কু‌ড়িগ্রাম, জাতীয় রবীন্দ্রসংগীত স‌ম্মিলন প‌রিষদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদসহ বি‌ভিন্ন সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন অংশ নেয়। 

মানববন্ধ‌নে বক্তারা দেশব‌্যাপী নারী ও শিশু নিপীড়ন ব‌ন্ধে সরকা‌রকে আরও ক‌ঠোর হওয়ার এবং  দেশবাসী‌কে ঐক‌্যবদ্ধ প্রতি‌রোধ গড়ার আহ্বান জানান। 

ধর্ষণ ও নারী নির্যাতন বি‌রোধী আন্দোলন‌কে ভিন্ন খা‌তে নেওয়ার চক্রান্তকারীদের বিরু‌দ্ধে হুঁশিয়া‌রি উচ্চারণ ক‌রে বক্তারা ব‌লেন, ধর্ষক‌দের স‌র্বোচ্চ শা‌স্তি নি‌শ্চিত করার পাশাপা‌শি নারী ও শিশু‌দের নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে হ‌বে। নির্যাতন বি‌রোধী আন্দোলনকে সরকার পত‌নের আন্দোলনে রূপ দেওয়ার অপ‌চেষ্টাকারী‌দের প্রতিহত কর‌তে হ‌বে।

এর আগে শ‌নিবার দুপু‌রে দেশব‌্যাপী ধর্ষণ, হত‌্যা ও গু‌মের প্রতিবা‌দে কু‌ড়িগ্রাম প্রেসক্লা‌বের সাম‌নে মানববন্ধন ক‌রে জাতীয় যুব সংহ‌তি কু‌ড়িগ্রাম জেলা শাখা।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী