ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে আনন্দ র‌্যালি

হিলি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ২৩:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২৩:৫৮

আনন্দ র‌্যালি ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’ মন্ত্রিপরিষদে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি করেছে হাকিমপুর উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালিটি বের করেন তারা। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড মন্ত্রিপরিষদে অনুমোদন দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ধর্ষণকারীদের কোনও ছাড় নেই বলেও উচ্চারণ করেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের