বেশি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

রংপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ০৯:১৯আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৯:২০

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সরকার নির্ধারিত ২৫ টাকার পরিবর্তে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে। র‌্যাবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২০ অক্টোবর) অভিযান চালিয়ে এ জরিমানা করে।  

র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজার রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সহায়তায় র‌্যাবের একটি দল গঙ্গাচড়া উপজেলা সদরে অভিযান চালিয়ে আলু ব্যবসায়ী ইউনুস আলী ও আব্দুল হালিমকে জরিমানা করেন। র‌্যাব তাদের  বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ধার্য মূল্যের চেয়ে অধিক দামে আলু বিক্রির অপরাধে প্রত্যেকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। 
তিনি আরও জানান, বর্তমানে আলুর বাজার অস্থিতিশীল করার পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের