হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম

হিলি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৭:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৭:০৭

হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম সরকার আলুর দাম পুনঃনির্ধারন করে দেওয়ার পর দিনাজপুরের হিলি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কমতে শুরু করেছে সবধরনের আলুর দাম। বর্তমানে সব ধরনের আলু সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। আগের তুলনায় আলুর দাম কমায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনও দাম বাড়তি থাকার কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি সরকারিভাবে টিসিবির মাধ্যমে আলু বিক্রির দারি জানিয়েছেন তারা।
সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বাজারে নির্ধারিত মূল্যেই আলু বিক্রি শুরু হচ্ছে। বর্তমানে গুটি ও কাটিনাল আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু দোকানে ৩৬ টাকাও বিক্রি করতে দেখা গেছে। তবে এসব আলু আগে ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হয়েছিল।
বাজারে আলু কিনতে সিদ্দিক হোসেন ও মনিরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, আলুর দাম কয়েকদিন আগে ৪০/৪৫ টাকা এমনকি ৫০ টাকায়ও উঠে গিয়েছিল। বর্তমানে আলুর দাম কিছুটা কমেছে। তবে আলুর দাম এখনও আগের তুলনায় বেশ বাড়তি রয়েছে। যার কারণে আমাদের মতো খেটে খাওয়া মানুষকে বিপাকের মধ্যে পড়তে হচ্ছে।
হিলি বাজারের আলু বিক্রেতা সরোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার আলুর দর নির্ধারণ করে দেওয়ায় আমরা কিছুটা কম দামে কিনতে পারছি যার কারণে কিছুটা কম দামে বিক্রি করতে পারছি। বর্তমানে গুটি ও কাটিনাল জাতের আলু পাইকারিতে আমরা ৩৪ টাকা কেজি কিনছি আর আমরা বিক্রি করছি ৩৫ টাকা কেজি দরে। এর আগে বাড়তি মূল্যে কিনতে হওয়ায় ৪০/৪৫ টাকা কেজি বিক্রি করতে হয়েছিল যার কারণে আলুর বেচাকেনাও কমে গিয়েছিল বর্তমানে দাম কিছুটা কমায় বেচাকেনাও ভালো হচ্ছে। সরকার যদি কোল্ড স্টোরেজগুলোর দিকে আরও নজরদারি বাড়ায় বা ব্যবস্থা নেয় তাহলে আলুর দাম কমে আসবে বলেও জানান।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি ও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি। কেউ যদি সরকারি সেই নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম