ঘুরতে গিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু

নীলফামারী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ২০:২৭আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:২৭

নীলফামারী

দুর্গা পূজার ঠিক পর দিন তিস্তা ব্যারেজ ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন তিন বন্ধু। তারা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অফিন চন্দ্র রায়ে ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষণপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দীপ্ত রায় (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রন্সজিৎ রায় (২৫)। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচ গেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনটি মোটরসাইকেলে আট জন তিস্তা ব্যারেজের দিকে আসার সময় প্রতিযোগিতার এক পর্যায়ে দুইটি মোটরসাইকেল দ্রুত স্লুইচ গেট পার হওয়ার সময় একটি ক্যানেলের নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেওয়ার পথে ওই তিন জন মারা যায়।
জলঢাকা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নের স্লুইচ গেট নামক স্থানে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফুট নিচে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম