আ’লীগ-বিএনপিকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

নীলফামারী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ১৬:৫৩আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৬:৫৩

চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির

সীমানা জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর পর নীলফামারী সদরের ৫ নং টুপামারী ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির। 
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আফতাব উজ্জামান ফলাফল ঘোষণা করেন। জানা যায়, মছিরত আলী শাহ ফকির একাধিকবার ওই ইউনিয়নে নির্বাচয়ে জয়লাভ করেন।

এবারের নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে ৮ হাজার ২৭৩ পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আবুল কাশেম শাহ পেয়েছেন ৫ হাজার ৮৯৮ ভোট। আর ধানের শীষের প্রার্থী ছাইয়েদুর রহমান পেয়েছেন ৩ হাজার ২৯৭ ভোট। এতে গড় ভোট পড়েছে ৮৫ দশমিক ৫১ শতাংশ।
এছাড়াও নিবাচনে ১৭ জন নারী প্রার্থী অংশ নেন। সংরক্ষিত ১, ২,৩ নং ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীক নিয়ে আরজু আরা বেগম ১ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী হন। ৪, ৫,৬ নং ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ১ হাজার ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭, ৮, ৯ নং ওয়ার্ডে সূর্যমুখী ফুল প্রতীকে নুর বানু বেগম ১ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হন।
ওই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে মিলন চন্দ্র সরকার ৮৬০ ভোট, ২ নং ওয়াডে তালা প্রতীকে রুহুল আমিন ৮৪৩ ভোট পেয়ে জয় লাভ করেন। ৩ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ৮৫০ ভোট পেয়ে, ৪ নং ওয়ার্ডে মাহমুদুল হাসান মাসুম মোরগ প্রতীকে ১ হাজার ১ ভোটে এবং ৫ নং ওয়ার্ডে আবুল কালাম ফুটবল প্রতীকে ৬৯৩ ভোট পেয়ে বিজয়ী হন।

এদিকে, ৬ নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে আবু তালেব ৯১১ ভোট, ৭ নং ওয়ার্ডে তালা প্রতীকে মকবুল হোসেন ৩৯৩ ভোট, ৮নং ওয়ার্ডে ভ্যানগাড়ি প্রতীকে আসাদুল ইসলাম ৬৩৩ ভোট ও ৯ নং ওয়ার্ডে মোরগ প্রতীকের প্রার্থী ১ হাজার ১৮৩ ভোট পেয়ে জয়ী হন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ওই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০ হাজার ৯৯৭। এরমধ্যে নারী ভোটার ১০ হাজার ২৩৫ এবং পুরুষ ১০ হাজার ৭৬২ জন। ২০১১ সালের ৫ জুনের নির্বাচনে ভোটার ছিল ১৬ হাজার ৫৯৮ জন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে রাত ১০টায় রিটার্নিং ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ভোটযুদ্ধে অংশ নেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের