জুয়েল হত্যা মামলা: মুয়াজ্জিন আফিজ উদ্দিন ৫ দিনের রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৫:৩৩আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৫:৫২

জুয়েল হত্যা মামলা: মুয়াজ্জিন আফিজ উদ্দিন ৫ দিনের রিমান্ডে লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা মামলায় গ্রেফতার বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক মোছা. ফেরদৌসী বেগম শুনানি শেষে এই আদেশ দেন।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী এবং আসামি আফিজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের উপপরিদর্শক মুসা আলম এসব তথ্য জানান।        

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এজাহারে থাকা আসামিদের নামের বাইরে অজ্ঞাত আসামির তালিকা থেকে মসজিদের মুয়াজ্জিন মো. আফিজ উদ্দিনকে (৬০) গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ  ও পাটগ্রাম থানা পুলিশের একটি টিম। শনিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে আজ রবিবার শুনানির দিন ধার্য করেন।                                 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে পিটিয়ে ও পরে পুড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহার নামীয় ১১৪ জনসহ অজ্ঞাত শত শত মানুষকে আসামি করা হয়। এর মধ্যে এজাহার নামীয় ৩৪ জনসহ ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জুয়েলকে মসজিদের ভেতরে প্রথম মারধরকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলী এবং ওই মসজিদের খাদেম জোবায়েদ আলী ওরফে জুবেদ আলী রয়েছেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী