দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও প্রথম স্ত্রী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০৫:০৮আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৭:৪২

নীলফামারী নীলফামারীর ডিমলায় বিষ প্রয়োগে দ্বিতীয় স্ত্রী তানজিনা বেগমকে (৩৫) হত্যার অভিযোগে স্বামী জিয়াউর রহমান (৪৫) ও তার প্রথম স্ত্রী মিনা বেগমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জিয়াউর রহমান ওই গ্রামের কালটু মামুদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের নছির উদ্দিনের মেয়ে তানজিনা বেগমকে ছয় মাস আগে বিয়ে করেন জিয়াউর রহমান। তানজিনা তার দ্বিতীয় স্ত্রী। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে তানজিনা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর প্রকাশ পায় এলাকায়। তানজিনার বাবা ওই বাড়িতে এসে মেয়েকে বিষ প্রয়োগ করে হত্যার আলামত পান। পরে থানায় মামলা হলে পুলিশ বুধবার (১৮ নভেম্বর) সকালে জিয়াউর রহমান ও তার প্রথম স্ত্রী মিনা বেগমকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তানজিনার বাবা নছির উদ্দিন বলেন, মেয়ের মৃত্যুর খবরে সেখানে গিয়ে দেখি তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ডায়রিয়ায় মারা গেছে বলে অপপ্রচার চালানো হয়। এ ঘটনায় আমি রাতে থানায় মামলা দায়ের করলে বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধারসহ জামাই জিয়াউর এবং তার প্রথম স্ত্রী মিনাকে গ্রেফতার করে।
তিনি বলেন, বিয়ের পর পোস্ট অফিসে থাকা আমার মেয়ের ৩ লাখ টাকা হাতিয়ে নেয় জিয়াউর ও মিনা। কৌশলে বিয়ে করে টাকা নেওয়ার পর তাকে হত্যা করে। আমি এ হত্যার বিচার চাই।
ডিমলা থানার ওসি বলেন, এ ঘটনায় নিহত তানজিনা বেগমের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর লাশ উদ্ধার ও জিয়াউরসহ তার প্রথম স্ত্রী মিনা বেগমকে গ্রেফতার করে বুধবার বিকালে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নিহত তানজিনার লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তানজিনার মৃত্যু হয়েছে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের