হিলিতে অনুমোদনহীন ক্লিনিক সিলগালা ও মালামাল জব্দ

হিলি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩৬

হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয় দিনাজপুরের হিলিতে অনুমোদনহীনভাবে ক্লিনিক পরিচালনার দায়ে মেহেরুন নেছা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে সেন্টারটির বিভিন্ন মালামাল জব্দ ও ল্যাব টেকনিশিয়ান সাদ্দাম হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে হিলির চেকপোস্ট সড়কে অবস্থিত মেহেরুন নেছা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই দণ্ড প্রদান করেন।

জব্দ করা মালামাল হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও কাগজপত্র ছাড়াই এবং অনুমোদনহীনভাবে পরিচালনার দায়ে দুপুরে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে ক্লিনিকের মালিক, ম্যানেজার ও কর্মকর্তারা পালিয়ে যায়। এ সময় অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার দায়ে বেসরকারি ক্লিনিক ও মেডিকেল অর্ডিন্যান্স ১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এনেসথিসিয়া অপারেটর সাদ্দাম হোসেনসহ যন্ত্রপাতি বাজেয়াপ্ত ও অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পরে সাদ্দাম হোসেনকে সরকারি নির্দেশনা অমান্য করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। আগেও ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো